লংগদু উপজেলার তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে লংগদু উপজেলা বিএনপি কর্তৃক সাতটি ইউনিয়নে কর্মসূচি ঘোষণা করা হলো ।
২১ তারিখ (মঙ্গলবার) লংগদু উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ হালিম তার নিজ ফেইসবুক আইডিতে উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ সাক্ষরিত এ কর্মসূচি প্রকাশ করেন।
লংগদু উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ হালিম সাথে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সাধারন মানুষের কাছে পৌছে দিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ নং আসনে ধানের শীষ প্রতীকের নিরঙ্কুশ বিজয়ের লক্ষ্যে লংগদু উপজেলা বিএনপি তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে ৬৩ টি ওয়ার্ডে বিএনপি’র অধীনস্থ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উজ্জীবিত করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি ঘোষণা করেছি ।
