খাগড়াছড়ির গুইমারা উপজেলার রেনুছড়ার বাসিন্দা ভাড়ায় চালিত হাইজ চালক মরহুম রুবেল হোসেনের জানাযা-দাফনে অংশগ্রহণ ও মরহুমের পরিবার-পরিজনকে সমবেদনা জানাতে মরহুমের বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও খাগড়াছড়ি জেলা কমিটর আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত মরহুমের জানাযায় অংশ গ্রহণ শেষে মরহুমের পরিবারকে শান্তনা দিতে রেনুছড়াস্থ বাসায় গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে গভীর সমবেদনা জানান।
পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, মানুষ মরণশীল জন্মগ্রহণ করলেই মৃত্যুবরণ করতে হবে, মর্মান্তিক দূর্ঘটনায় রুবেলের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত, আল্লাহ তার উপর রহমত করুক। এসময় মরহুমের বাচ্চাদের পড়াশোনাসহ যে কোন প্রয়োজনে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে জানান, জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন।
এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি সাজিদুর রহমান, বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, সমাজসেবা সম্পাদক ডাক্তার ওমর ফারুক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম, যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মইন উদ্দিন প্রমূখ।
