চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন পেশাদার মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিল, ৫০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মাদক সংক্রান্ত আরও তথ্য যাচাই এবং তাদের সহযোগীদের শনাক্ত করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-৭ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
