back to top

[the_ad id="407"]

৩বছরের সাজা থেকে বাঁচতে এনআইডিতে নিজ নামসহ পিতা-মাতার নাম পরিবর্তন, অবশেষে গ্রেপ্তার

কবির হোসেন, কাপ্তাই

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। সাজা থেকে প্রাণে বাঁচতে আসামি আদালত হতে তিন বছরের রায় শুনে এনআইডিতে নিজ নাম ও পিতা মাতার নামসহ সকল তথ্য ভূল দিয়েও প্রাণে বাঁচতে পারেনি।অবশেষে গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কাপ্তাই থানার এএসআই আফজাল, এএসআই নাসির উদ্দীন ও এএসআই রিপন বড়ুয়া অভিযান পরিচালনা করে রাংগামাটি শহর থেকে ৩ বছরের সিআর সাজা পরোয়ানার আসামি মো: রকি(৩৫) কে গ্রেফতার করে। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাট চারা বটতল মো.ইসাকের ছেলে। আসামি ২০১৬ সালে (পিক আপ গাড়ি চুরি) কাপ্তাই থানার মামলার আসামি। উক্ত আসামি তার নাম রানা প্রকাশ রকি, পিতা- মো,: ইসাহাক, মাতা-মিনু বেগম, সাং-হাজির টেক, ওয়াগ্গা থানা-কাপ্তাই, রাংগামাটি মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন। দীর্ঘ বিচার পক্রিয়া শেষে উক্ত আসামি রকিসহ তার সহযোগী সাইফুল ও মানাকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রাংগামাটি আসামিদের ৩ বছরের সাজা প্রদান করেন।

আসামি রকি সাজা হওয়ার বিষয়টি জানতে পেরে সাজা থেকে বাঁচতে নিজের এনআইডি কার্ডে তার নিজের নাম রকি এর জায়গায় জামাল, পিতার নাম মো: ইসাহাক এর জায়গায় খালু জাহাঙ্গীর আলম এর নাম এবং মায়ের নাম পাখি বেগমের জায়গায় খালা মিনু বেগমের নাম ঠিকানা ব্যবহার করে এনআইডি কার্ড তৈরী করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামিকে গ্রেপ্তারপূর্বক রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme