বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল (বিএনজিডিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতাধীন আনোয়ারা উপজেলা শাখা ৫৩-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ৩ নভেম্বর ২০২৫ তারিখে অনুমোদিত এ কমিটিতে মোহাম্মদ কাসেম সভাপতি, মোহাম্মদ কায়সার সিনিয়র সহ-সভাপতি এবং মোহাম্মদ ছৈয়দ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোকতার ও প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল দায়িত্ব পেয়েছেন।
নতুন এই কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মো. ফোরকান হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক।
দলীয় নেতৃবৃন্দ জানান, এই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আনোয়ারায় সংগঠনটি আরও শক্তিশালী ও সংগঠিত রূপে এগিয়ে যাবে। নতুন নেতৃত্ব জাতীয়তাবাদী চেতনা ও গণমানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
শেষে নবগঠিত কমিটির সকল সদস্যকে “জিয়ায়ী শুভেচ্ছা” জানানো হয়।
