back to top

[the_ad id="407"]

১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে দেখা চসিক মেয়র শাহাদাতের

সিনিউজ ডেস্ক:
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন লন্ডন সফররত চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (১৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুকে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন মেয়র।

মেয়র লিখেছেন, দীর্ঘ ১৭ বছর পর আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সঙ্গে। কিংস্টন, লন্ডন।

ছবিতে চসিকে মেয়র শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের ১ বছর পূর্তির স্মারক প্রকাশনা তারেক রহমানকে উপহার দিতে দেখা যায়।

এবার ব্যক্তিগত খরচে লন্ডন সফর করছেন বলে জানিয়েছেন মেয়র।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme