রাঙামাটি কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে তারেক জিয়ার ৩১দফা লিফলেট বিতরণ ও ২৯৯আসনের প্রার্থীর প্রচারণা করা হয়েছে।
শুক্রবার (২১নভেম্বর)সকাল ১০টা হতে ১২টা পযন্ত ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো.আব্দুলাহ আল মামুনের আয়োজনে চিৎমরম মুসলিম পাড়াসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ২৯৯নং আসনের ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর পক্ষে ভোট চেয়ে প্রচার -প্রচারণা করা হয়।
ইউনিয়ন ছাত্রদল সভাপতি জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দেয়া ৩১দফা রাষ্ট্রকাঠামো মেরামত এবং রাঙামাটি আসনের ধানের শীষ মনোনীত প্রার্থীর জন্য মাঠে-ঘাটে এবং বাড়ি-বাড়ি গিয়ে ভোট চাওয়া হয়।
এসময় মহিলা দলের সভাপতি সুলতানা বেগম, ছাত্রদলের প্রচার সম্পাদক সাকিবুল ইসলাম সাগর, সদস্য জাহিদ, নাহিদ, সজিব, নয়ন ও জুয়েলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচার প্রচারণা কার্যক্রম চলমান থাকবে বলে জানান।
