back to top

[the_ad id="407"]

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার নির্বাচিত শ্রমিক কর্মচারী ইউনিয়ন শপথ অনুষ্ঠিত

কবির হোসেন, কাপ্তাই:

রাঙামাটির কাপ্তাই বনশিল্প নাম্বার প্রসেসিং কমপ্লেক্স স মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ (রেজিনং চট্র-৫৯৭)এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত।

শুক্রবার (২৮নভেম্বর) সকাল ১০টায় এলপিসি শাখা কনফারেন্স সভা কক্ষে শপথ অনুষ্ঠিত হয়। নির্বাচিতদের পবিত্র কুরআন তেলওয়াত মাধ্যমে শপথ বাক্য পাঠ করান বিলাস কুমার বিশ্বাস নির্বাচন কমিশনার ও সহ-ব্যবস্থাপক( হিসাব) বিএফআইডিসি, এলপিসি, কাপ্তাই।

এসময় শপথ বাক্য পাঠ করেন নির্বাচিত সভাপতি আল-আমিন,সহ-সভাপতি মো.আফছার আলম,সাধারণ সম্পাদক মো.শাহীন উদ্দিন, সহসাধারণ সম্পাদক নিতায়ন চাকমা,সাংগঠনিক মো.আব্দুল্লাহ আল ফাহাদ, অর্থ সম্পাদক নাছিমা আক্তার ও কার্যকরী সদস্য মো.ইয়াছিন আরাফাত।

শপথ শেষে বক্তব্য রাখেন সাবেক শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতা আহম্মদ উল্লাহ,মফিজুল ইসলামসহ অফিস কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme