back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে হাদীর জন্য দোয়া ও আলোচনা সভা

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার মাটিরাঙ্গাস্থ নিজস্ব কার্যালয়ে সকাল সাড়ে ৯ টার দিকে এই দোয়া অনুষ্ঠিত হয় ।

দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি আসন হতে দলটির মনোনীত এমপি প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী ।

সভায় শরীফ ওসমান হাদির মৃত্যুকে শহীদের মৃত্যু মন্তব্য করে বক্তারা ইনসাফের আদর্শিক রাজনীতি ও শহীদি তামান্না হৃদয়ে লালন করার আহবান জানান।

হাদীর মতো মানুষের আবির্ভাব শতবছরে একজনেরই হয় উল্লেখ করে বক্তারা বলেছেন, হাদীর জীবনাদর্শ বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের আন্দোলনকে আরো উজ্জীবিত করবে । খেলাফত মজলিসের সকল নেতাকর্মীদেরকে ওসমান হাদীর মতো ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শ ও মুল্যবোধে বলিয়ান হওয়ার আহবান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ খেলামত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক চৌধুরী প্রমুখ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme