back to top

[the_ad id="407"]

খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র ফেরানোর প্রত্যয়—লংগদুতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মোঃরিয়াজ আহমেদ, লংগদু,রাংগামাটিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী রূহের মাগফিরাত কামনায় লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) লংগদু কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া পরিচালনা করেন লংগদু কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ খোরশেদ আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদের প্রতীক। তাঁর আদর্শই আজ স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের জন্য প্রেরণার উৎস। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু নাছির (চেয়ারম্যান) বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক ও আপসহীন নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ ও সাহসিকতা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক। নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও তিনি কখনো জনগণের অধিকার থেকে সরে আসেননি। তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে।
লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম (তারা)-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আজিজুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme