back to top

[the_ad id="407"]

বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত, ৪ মামলায় জরিমানা ১৫ হাজার টাকা, ৮ যান ডাম্পিং

নিজস্ব প্রতিবেদক

সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরীতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ চট্টগ্রাম নগরীর সিরাজউদ্দৌলা রোড ও মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত-১২ এর নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
অভিযানকালে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিটের শর্ত ভঙ্গের কারণে ৮টি হিউম্যান হলার যান ডাম্পিং করা হয়।
বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme