back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় উন্নয়ন ভাবনা তুলে ধরে ধানের শীষের প্রার্থী ফারুকের সংবাদ সম্মেলন

মোঃ হাবিব, ফুলবাড়িয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৬ (ফুলবাড়িয়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে ফুলবাড়িয়া প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ধানের শীষের প্রার্থী ফারুক। তাঁর নির্বাচনী ভাবনা, লক্ষ্য ও কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করতে চান। জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজলসহ বিএনপি ও বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme