ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে সব পক্ষের জন্য সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন (ঘোড়া)। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৯টায় ফুলবাড়িয়া প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক মোঃ জসিম উদ্দিন বলেন, আমি নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকাসহ সব প্রার্থীর জন্যে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি করছি।
