back to top

[the_ad id="407"]

মান্দায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

আল আমিন | নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি এক্সক্যাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
উপজেলার গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে জমির মাটি কর্তনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে এই জরিমানা করা হয়।
অন্যদিকে, সাতবাড়িয়া গ্রামে অবৈধ মাটি কর্তনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় আইনানুগ ব্যবস্থা হিসেবে একটি এক্সক্যাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলেও প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme