চট্টগ্রাম ওয়াসা–এর নবনির্মিত ভবনের একটি সরকারি কক্ষ তালা ভেঙে দখল করে সেখানে দলীয় অফিস চালানোর অভিযোগ উঠেছে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল–এর বিরুদ্ধে। কক্ষটির সামনে টানানো হয়েছে তারেক রহমান–এর ছবিযুক্ত সাইনবোর্ড।
গত রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরের দামপাড়া এলাকায় ওয়াসার নতুন ভবনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজস্ব শাখার জন্য নির্ধারিত ওই কক্ষটি দখলে নিয়ে দিনভর সেখানে দলীয় কার্যক্রম চালানো হয়।
ওয়াসা কর্মকর্তারা জানান, এ বিষয়ে কোনো দাপ্তরিক অনুমতি দেওয়া হয়নি। আমরাও বিষয়টি আমুলে নিয়েছি। ওয়াসার রুমের সংকট। তাদের রুমটি ছেড়ে দিতে হবে।
প্রকল্প পরিচালক রেজাউল করিম বলেন, “কক্ষ বরাদ্দ দেওয়ার এখতিয়ার আমাদের নেই। প্রকল্প পরিচালক এর কাজ প্রকল্প বুঝিয়ে দেয়া পর্যন্ত এরপর কক্ষ বরাদ্দ কিভাবে করবে সেটি কতৃপক্ষের কাজ। তারা ওই কক্ষে কিভাবে অবস্থান করছে তা আমার জানা নেই
এদিকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানান, অফিসের কাজের জন্য “নিজেদেরই কক্ষ সংকট রয়েছে, সেখানে দলীয় অফিসের জন্য বরাদ্দ দেওয়ার প্রশ্নই আসে না।” বিষয়টি দেখছি।তাদের কক্ষটি ছেড়ে দিতে হবে।
এদিকে,ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আরেক শ্রমিক সংগঠন চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বলেন, “অনুমতি ছাড়া সরকারি কক্ষ জোরপূর্বক দখল ওয়াসার ইতিহাসে নজিরবিহীন। এতে দল ও নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”
তবে অভিযোগ অস্বীকার করে শ্রমিক-কর্মচারী দলের সহসভাপতি মো. মহিউদ্দিন মানিক মিয়া দাবি করেন, “কোনো তালা ভাঙা হয়নি। দীর্ঘদিন বরাদ্দ না পেয়ে আমরা নিজেরাই একটি কক্ষে বসেছি।” সাংবাদিকদের প্রশ্নের তোপের মুখে তিনি এক পর্যায়ে সাংবাদিকদের ডিভাইসে হাত দিয়ে ভেঙে ফেলা ও বাজে অঙ্গবিকৃতি করে প্রান নাশের হুমকি দেন,
নির্বাচনের পরপরই এমন ঘটনায় নগরজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।
