ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলি ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ডের আবেদনের নামে টাকা নেওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত (২৮ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোজাম্মেল হককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। শুক্রবার (৬ মার্চ) দুপুরে তদন্ত কমিটি প্রধান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। অনলাইনে ফ্যামিলি কার্ডের আবেদনের নামে ১০০ টাকা করে আদায়ে সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।
ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস তার ফেসবুক আইডিতে পোষ্ট দেন। পোষ্টে উল্লেখ করেন, অনলাইনে ফ্যামিলি কার্ডের আবেদন করতে কোন নমিনির প্রয়োজন নেই। এন আইডি কার্ড, এককপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার এবং স্ব-হস্তে স্বাক্ষর। থাকলেই আবেদন করা যাবে। বিঃদ্র -শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবে। আমরা অফিসিয়াল কোন নির্দেশনা পাইনি কিন্তু অনলাইনে আবেদন হচ্ছে। এর পর বৃহস্পতিবার ইউপি কার্যালয়ে নারীরা আবেদন করতে আসেন।
চেয়ারম্যানের ফেসবুকে এমন ঘোষণা পর গত (২৬ ফেব্রুয়ারি) ফ্যামেলি কার্ডের আবেদনের নামে ১০০ টাকা আদায় করেন। ছড়িয়ে পড়া ভিডিওটি ছিল উপজেলার আছিম পাটুলি ইউনিয়ন পরিষদের কার্যালয়ের। এ নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এবিষয়ে তদন্ত কমিটির প্রধান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, আমরা সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। আগামী রবিবার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। পরে উর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে প্রমানিত হয় অনিয়ম করেছে।
