back to top

[the_ad id="407"]

টাইলস ও ঔষধ বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাইখালীতে সড়ক দূর্ঘটনা চালক নিহত

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন চন্দ্রঘোনা- কারিগর পাড়ায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। নিহত চালকের বাড়ি
ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে।

সোমবার ( ৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মিনি ট্রাকটি উল্টে যায়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের(ওসি)জানান
ঢাকা থেকে আগত টাইলস ও ঔষধ বোঝায় করা একটি মিনি ট্রাক ( ঢাকা মেট্রো ন ১৭ – ৭১৫৫)
বান্দরবান যাওয়ার পথে কারিগর পাড়া পাহাড়ি উচু রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে চালক নিহত হন।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme