কাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
কাপ্তাইপ্রতিনিধি।
২০এপ্রিল২৬.
রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ দিন ব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এই কর্মসূচীর উদ্বোধন করেন । এসময় স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহলা অং মারমাসহ হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার, নার্স এবং মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহলা অং মারমা জানান, উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫ হাজার ৮৭১ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা এ কর্মসূচির প্রথম ৮ দিন পাড়া-মহল্লায় এবং শেষ ৩ দিন বিদ্যালয়ে টিকা প্রদান করবে। এছাড়াও উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ ১১ দিন সার্বক্ষণিক খোলা থাকবে।
[the_ad id="407"]
কাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ
