back to top

[the_ad id="407"]

কক্সবাজার সমুদ্রে নিখোঁজ হওয়া দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫নভেম্বর) টেকনাফ সমুদ্র সৈকতের তুলাতলী পয়েন্টে মঞ্জুরুল ইসলাম (১২) এর মরদেহ এবং ভোর ৫টার দিকে মো. বাবুল (১০) এর মরদেহ লম্বরী পয়েন্ট থেকে উদ্ধার করে স্বজনরা।

এর আগে গতকাল রবিবার (২৪ নভেম্বর) সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ হয়েছিল।

নিহতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন জানান, টেকনাফ সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে পৃথক জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme