back to top

[the_ad id="407"]

শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির যাত্রা শুরু

রিয়াজ আহম্মদ,রাঙ্গানাটিঃ

সভাপতি মোঃ আলী আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির নেতৃত্বে রাঙামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এসময় নেতাকর্মীরা শ্রদ্ধাভরে শহীদ জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দেশের কল্যাণ ও সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আলী আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক গালিব হাসানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও সহ-সভাপতি জ্যোতি চাকমা, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসেন ও মোঃ ইসহাক; যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমরান, শফিকুল ইসলাম ও সাজিদ ইমতিয়াজ; দপ্তর সম্পাদক সানি আহমেদ সানিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম, লংগদু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল হক ও সদস্য সচিব তানভীর হোসেনসহ বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme