back to top

[the_ad id="407"]

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: সোয়া কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।

​বৃহস্পতিবার (০৪ জুন) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

​কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক সাবরাং সংলগ্ন নাফ নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।

​লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত নৌকা এবং আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme