খাগড়াছড়িতে পৃথক পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগের তিন সদস্যকেআটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার (১৯জুন) সদর থানার কুমিল্লাটিলা এলাকার মোঃ শফিকুল ইসলাম প্রকাশ শফি মিস্ত্রির ছেলে ও ২নং ওয়ার্ড যুবলীগের সদস্য মোঃ সাইফুল ইসলাম সোহেলকে আটক করা হয়।
সাইফুল ইসলাম সোহেলের নামে ১৬ সেপ্টেম্বর/২০২৪ সালে খাগড়াছড়ি সদর থানার একটি এফআইআর দাখিল করা হয়েছিলো। যাহার নাম্বার-১০, জি আর নং-১০৫, ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/ ৪২৭/১১৪/৩৪/৫০৬।
অপর দিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ গ্রহন করায় দুই জনকে আটক করেছে পুলিশ।
মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্য আচালং ডিবি পাড়ার বাসিন্দা মোঃ আবু তাহেরের ছেলে ও যুবলীগের কর্মী মোঃ জহিরুল ইসলাম (৪০) এবং রামগড় পৌর সভার ১নং পৌর ওয়ার্ডের বাসিন্দা মৃত ক্যজাইরী মারমা প্রকাশ লক্ষণ চন্দ্র দাশের ছেলে ও উপজেলা ছাত্রলীগ সদস্য হৃদয় দাশ প্রকাশ হৃদয় বড়ুয়া (২৮)কে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-০২, তারিখ- ১১ জুন ২০২৬, জি আর নং-৫৭, ধারা- ৬(২)/ ৭/৮/৯/১১/১২/১৩/১৪ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯, মামলায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর/২০২৪ সালে খাগড়াছড়ি সদর থানার একটি এফআইআর দাখিল করা হয়েছিলো। যাহার নাম্বার-১০, জি আর নং-১০৫, ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/ ৪২৭/১১৪/৩৪/৫০৬। সেই মামলার সূত্র ধরে আজ অভিযান চালিয়ে
কুমিল্লাটিলা এলাকার বাসিন্দা ও ২নং ওয়ার্ড যুবলীগের সদস্য মোঃ সাইফুল ইসলাম সোহেলকে করা হয়। সে ওই এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম প্রকাশ শফি মিস্ত্রির ছেলে।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মোরতোজা আলী খাঁন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
