back to top

[the_ad id="407"]

শুরু হচ্ছে ‘বিইসিপি গ্র্যান্ড ফেস্ট ২০২৬’

নিজস্ব প্রতিবেদক

ই-কমার্স উদ্যোক্তা ও ক্রেতাদের মিলনমেলা নিয়ে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে জমকালো উৎসব ‘বিইসিপি গ্র্যান্ড ফেস্ট ২০২৬’ (BECP Grand Fest 2026)। ‘বেস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম’ (Best E-Commerce Platform)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবটি চলবে ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত।

​চট্টগ্রামের জামাল খানের ঐতিহ্যবাহী ‘রয়েল অর্কিড ব্যাঙ্কুয়েট হল’-এ (Royal Orchid Banquet Hall) প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

​আয়োজকরা জানান, ই-কমার্স খাতের প্রসার এবং উদ্যোক্তাদের সাথে ক্রেতাদের সরাসরি সংযোগ ঘটিয়ে দিতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের আকর্ষণীয় পণ্য সামগ্রীর সমাহার থাকবে। ‘সেভ দ্য ডেট’ আহ্বানের মাধ্যমে ইতিমধ্যেই এই উৎসবকে ঘিরে উদ্যোক্তা ও সাধারণ ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

​উৎসবে সংশ্লিষ্ট সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme