back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় মাদক কারবারির বাড়ি ভাংচুর করলো এলাকাবাসী

হাবিব,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড কড়ইতলা গ্রামে চিহ্নিত মাদক কারবারি মোছাঃ রোকেয়া বেগম (রুক্কির) বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (২৭ জুন) রাতে এলাকার এক থেকে দুই শতাধিক মানুষ এ ঘটনায় অংশ নেয়।

সরেজমিনে গিয়ে জানাযায়, দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাদের এই অবৈধ কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল। এলাকাবাসী বার বার তাকে সতর্ক করলেও রুক্কি মাদক কারবার চালিয়ে যাচ্ছিল। এরই প্রতিবাদে শনিবার রাতে এক থেকে দুই শতাধিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুক্কির বাড়িতে হানা দেয়। এই ঘটনার পর এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে জনমত গঠন এবং প্রতিবাদ করে আসছে। মাদক কারবারিদের অনেকবার সতর্ক করা হলেও তারা কোনো তোয়াক্কা করেনি। চিহ্নিত কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিলো। এর জেরে শনিবার রাত ১২টার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। তবে আইন হাতে তুলে নেওয়ার বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।
কড়ইতলা মধ্যপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক মোঃ সোলায়মান বলেন, এই গণপ্রতিরোধের ফলে এলাকায় মাদকের বিস্তার কমবে। শনিবার রাতে ইয়াবা কেনাবেচা অবস্থায় এলাকাবাসী দুইজনকে আটক করে মারধর করে। পরে তাদেরকে পরিবারের হাতে তুলে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এখন বিভিন্নভাবে তাদের হুমকি দিচ্ছে। এমনকি তাদের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেওয়া হচ্ছে।
মাদক কারবারি মোছাঃ রোকেয়া বেগম (রুক্কির) বলেন, এখন আর তারা মাদক ব্যবসা করেন না। করলে যেকোনো শাস্তি তিনি মাথা পেতে নিবেন।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, হামলার বিষয়ে আমাকে কেউ তথ্য দেয়নি, আমি আপনার কাছে শুনলাম। এ বিষয়ে কোন অভিযোগ পেলে প্রয়োজন ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme