চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র)সহ ওমর ফারুক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওমর ফারুকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
[the_ad id="407"]
সিটি গেট এলাকায় দুটি দেশীয় তৈরি এলজিসহ গ্রেপ্তার ওমর ফারুক।
নিজস্ব প্রতিবেদক
