back to top

[the_ad id="407"]

রাফির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ২৪ ঘণ্টায়ও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোণায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রাফি অভিযোগ করেন, বুধবার রাত ৩টার দিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় ঘরে তাঁর বাবা-মা ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে জানান তিনি।
রাফি বলেন, ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme