একটি আবাসিক ভবন, নাম ‘হাওয়া ঘর’। একই ছাদের নিচে বসবাস করেন নানা বয়স ও মানসিকতার মানুষ। একেকটি ফ্ল্যাটে একেক রকম জীবন, সম্পর্ক, হাসি-কান্না আর বিচিত্র ঘটনা। এমনই ভিন্ন ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে দৃশ্যছায়ার নতুন ওয়েব সিরিজ ‘ফ্ল্যাট স্টোরিস’।
কম ভাড়ায় থাকার সুযোগ পেয়ে ‘হাওয়া ঘর’-এর একটি ফ্ল্যাটে ওঠেন কয়েকজন ব্যাচেলর ফ্ল্যাটমেট। নতুন বাসা, নতুন পরিবেশ ও নতুন মানুষদের নিয়ে শুরু হয় তাদের একসঙ্গে পথচলা। তবে গল্প শুধু একটি ফ্ল্যাটে সীমাবদ্ধ নয়। একই ভবনের বিভিন্ন ফ্ল্যাটে ঘটে চলা নানা ঘটনা, বাসিন্দাদের সম্পর্ক, চিন্তাভাবনা ও অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যায় সিরিজটির গল্প।
‘ফ্ল্যাট স্টোরিস’-এর গল্প ও পরিচালনায় রয়েছেন ইফতেখার আহমদ সায়মন। চিত্রনাট্য লিখেছেন অর্ক বড়ুয়া। চিত্রধারণে রয়েছেন শ্রেয়ান চৌধুরী। সহযোগী চিত্রধারক হিসেবে কাজ করেছেন মুজিবুর রহমান, পার্থ সারথি ও সায়মন। প্রযোজক নাজনীন আকতার। সম্পাদনায় রয়েছেন ফাহমিদা খানম এবং সহযোগী সম্পাদক মুজিবুর রহমান। সহপ্রযোজক হিসেবে আছেন দীপ্র মুন্না, কাজী মাজহারুল হক ও সায়মন।
সিরিজটিতে অভিনয় করেছেন কাজী মাজহারুল হক, মো. সাইফুর রহমান পারভেজ, প্রান্ত বড়ুয়া মুন্না, অর্ক বড়ুয়া, টিকলু কুমার, অন্তু দাশ, ক্যামং মারমা, তাসনুভা শাওরিন, ময়ূখ সরকার, শ্রেয়সী স্রোতস্বিনী, সঞ্জীব বড়ুয়া, শোভরাজ চৌধুরী আইয়ুব, মাইনুল হাসান রুবেল, শাহিন চৌধুরী, নাসরিন হীরা, সায়েমউদ্দিন ও ইফতেখার আহমদ সায়মনসহ আরও অনেকে।
একটি আবাসিক ভবন ও তার বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে নির্মিত সিরিজটির অন্যতম আকর্ষণ ভিন্ন ভিন্ন গল্পের বহুমাত্রিকতা। একই ভবনের বাসিন্দাদের জীবন কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, কোথাও তৈরি হয় হাস্যরস, কোথাও সম্পর্কের টানাপোড়েন—এসব বিষয় উঠে এসেছে ‘ফ্ল্যাট স্টোরিস’-এ।
দৃশ্যছায়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে ওয়েব সিরিজটি। ‘হাওয়া ঘর’-এর বাসিন্দাদের বিচিত্র সব গল্প দেখতে চোখ রাখুন দৃশ্যছায়ার ইউটিউব চ্যানেলে।
[the_ad id="407"]
হাওয়া ঘর’-এর একেক ফ্ল্যাটে একেক গল্প, আসছে দৃশ্যছায়ার ‘ফ্ল্যাট স্টোরিস’।
নিজস্ব প্রতিবেদক
