back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি, তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রান্তিক পরিবারের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী।
পৌর যুবদলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত আনারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার, মাহবুবুল আলম সেলিম, মাসুদ আলম খান ও শাহজাহান সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল আলম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রিপন, সাবেক কমিশনার শামীম এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে তথ্য সংগ্রহের জন্য ট্যাবলেট ডিভাইস তুলে দেন অতিথিরা।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৯ হাজার ৯৭৩টি পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেট ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। পরে সংগৃহীত তথ্য অনলাইন ডেটাবেইজে অন্তর্ভুক্ত করা হবে।
ফ্যামিলি কার্ডের আওতায় পরিবার নির্বাচনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি ব্যবহার করা হবে। এ পদ্ধতিতে পরিবারের আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই পাঁচ শ্রেণিতে পরিবারগুলোকে ভাগ করা হবে।
উদ্বোধনী বক্তব্যে একেএম শমসের আলী বলেন, নারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে পরিবারের নারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় করতে পারবেন। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য নেবেন এবং পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ টাকা চাইলে স্থানীয় নেতৃবৃন্দকে অথবা তাঁকে সরাসরি জানানোর আহ্বান জানান তিনি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme