নওগাঁর মান্দায় একটি সার ও কীটনাশকের দোকানের শাটারের তালা কেটে নগদ টাকাসহ প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে।
গত ১৯ নভেম্বর দিবাগত রাতে উপজেলার কোচড়া বাদলঘাটা স্কুল বাজারে অবস্থিত ‘মেসার্স আলম ট্রেডার্স’ নামের দোকানটিতে এ ঘটনা ঘটে।
দোকান মালিক মো. আলমগীর হোসেন জানান, প্রতিদিনের মতো ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরে রাত ১টা ২০ মিনিটের দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করে।
তিনি জানান, দোকান থেকে একটি এলইডি স্মার্ট মনিটর, ১২ ভোল্টের পাওয়ার ব্যাটারি, একটি ইউপিএস, নগদ ২৫ হাজার টাকা, ২০ হাজার টাকার মিনিকেট চাল এবং প্রায় ১ লাখ টাকার সিনজেনটা কোম্পানির কীটনাশক চুরি হয়েছে।
দোকান মালিক আরও জানান, দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুজন ব্যক্তিকে দেখা গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
[the_ad id="407"]
মান্দায় দোকানের তালা কেটে চুরি, ১ লাখ ৬৬ হাজার টাকার মালামাল।
নিজস্ব প্রতিবেদক
