পলিথিন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও ককশিটের অপরিণামদর্শী ব্যবহারের জন্য পরিবেশ বিপন্ন হচ্ছে। নগরীর খাল, নালা ড্রেনের অবাধ জলপ্রবাহ নিশ্চিতে ও ভরাট প্রতিরোধে পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উৎপাদন সম্পূর্ণ বন্ধের উৎসসমূহ নির্মূলে সরকারের কার্যকরী পদক্ষেপ জরুরী। বাসযোগ্য নগর গড়তে পরিবেশকর্মী, তৃণমূল্যের নাগরিক সমাজ, স্থানীয় তরুণ ও সচেতন জনগোষ্ঠী সম্বনিতভাবে কর্ম পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে।
রবিবার (২০ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে এক মতবিনিময় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার এর ভাইস প্রেসিডেন্ট এ এম মাহবুব চৌধুরী এসব কথাগুলো বলেন।
সভায় বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর এর পরিচালক সোনিয়া সুলতানা, থ্রি জিরো ক্লাবের সাপোর্ট পার্সন ডঃ মোঃ কামাল উদ্দিন, ওব্যাট হেল্পার্সের কান্ট্রি ম্যানেজার সোহেল আকতার খান, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, তৌফিক আলম চৌধুরী, ওয়াকিয়া ইসলাম, রাকিবুল ইসলাম রানা, ফারহা আক্তার, জাবের হোসেন, কামরুল ইসলাম তমাল প্রমুখ।
