back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র নির্বাচন ১লা জুন

রানা সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রামের নিরপেক্ষ সাংবাদিকদের নির্ভরযোগ্য ও মুল ধারার সাংবাদিকতার ধারক-বাহক নিয়ে গড়ে ওঠা অন্যতম সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১লা জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন কমিশন।

এ সংক্রান্তে এক সভা সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র অনুষ্ঠিত সভায় সর্বসম্মতি ক্রমে ১৩ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

নির্বাচন সঠিক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য গঠিত নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

সিআরএফ’র কার্যকর নির্বাহী কমিটির সভায় অন্যান্যদের মধ্যে সার্বিক বিষয়ে আলোচনা করেন নির্বাহী কমিটির কর্মকর্তা আইয়ুব আলী , লোকমান চৌধুরী, জালাল উদ্দিন সাগর, সাইফুল্লাহ চৌধুরী, মনিরুল ইসলাম পারভেজ, কামাল পারভেজ ও জুবায়ের সিদ্দিকী।

এতে আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কামরুল হুদা, নির্বাচন কমিশনার মুজাহিদুল ইসলাম ও ভূপেন দাশ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme