back to top

[the_ad id="407"]

কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বজ্রপাতে আবু তালেব (২৮) নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু তালেব ওই গ্রামের মোঃ সৈয়দের ছেলে। পেশায় তিনি একজন লবণ মাঠের শ্রমিক ছিলেন। স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হিয়েছে। এসময় শ্রমিক তালেব লবণ মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাত শুরু হলে লবণ মাঠে যাওয়ার পথেই বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, গোমাতলীতে লবণ মাঠে বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme