রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ র্যালি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় কাপ্তাই উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিমা কর্ণফুলী নদীতে বিসর্জন দেওয়া হয়।
এ সময় ঢাকঢোলের বাদ্য, শঙ্খধ্বনি ও হাজারো ভক্তের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে কর্ণফুলী নদীর দুই পাড়। দেবী দুর্গাকে বিদায় জানাতে নদীর দুই তীরে ভিড় করেন হাজারো মানুষ। আনন্দ-উৎসবের পাশাপাশি অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। পূজা উদযাপন কমিটির সভাপতি জগদীশ দাসের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও প্রদীপ মল্লিকের সঞ্চালনায়
প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। স্বাগত বক্তব্য পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা ও শাশ্বত চাকমা রিংকু, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত সায়েম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মহাজন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত দে, সহসভাপতি রনতোষ মল্লিক, সদস্য মৃদুল ধর ও পংকজ তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অরুপ মুৎসুদ্দি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য এবং কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।
[the_ad id="407"]
অশ্রুনয়নে বিদায় কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন
কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ
