back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার শাজাহান আলম।

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২০০ পিস ইয়াবাসহ শাজাহান আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার ফুড প্লেজার হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাজাহান আলম ফুলবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভালুকজান গ্রামের হাজী হাবিবুর রহমানের ছেলে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাজাহান আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, শাজাহান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme