back to top

[the_ad id="407"]

ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান।

নিজস্ব প্রতিবেদক

ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তার মাধ্যম নয়; এটি সাধারণ মানুষের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
শনিবার (১৪ নভেম্বর) জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের ‘প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত হলে দরিদ্র পরিবারগুলোর দৈনন্দিন জীবনে স্বস্তি আসবে এবং বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠনের পথ সুগম হবে। সরকারের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত অসচ্ছল ও সহায়তাপ্রত্যাশী পরিবারগুলোকে চিহ্নিত করে সরকারি সহায়তার আওতায় আনা সম্ভব হবে।
তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মসূচির সফল বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতিত্বের সুযোগ দেওয়া যাবে না। প্রকৃত উপকারভোগী যেন বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী পরিচালক মো. কামরুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াহিদুল আলম এবং সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme