back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় এ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়।
কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. এনামুল হক হাজারী জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। আক্রান্ত কুকুর, বিড়ালসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে এ রোগ ছড়াতে পারে। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে রোগটি প্রাণঘাতী হতে পারে। কুকুরের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধের পাশাপাশি মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতেই এ টিকাদান কার্যক্রম নেওয়া হয়েছে।
সম্প্রতি কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে বেশ কয়েকজন আক্রান্ত হওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. এনামুল হক হাজারী, ভেটেরিনারি সার্জন ডা. মো. রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme