বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান।
শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম। উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান।
দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান এম তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিছ মিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, দৈনিক মানবকণ্ঠের ব্যুরো প্রধান মোহাম্মদ আজাদ, ভিওডি বাংলার ব্যুরো প্রধান রানা সাত্তার, এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হাসনাত, আনোয়ারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, দৈনিক পূর্ববাংলার সম্পাদক আলী হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ মুসা, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আলী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি, নাগরিক টেলিভিশনের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, নিউজ২৪-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইশতিয়াক, দৈনিক পূর্বদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক ওসমান সরোয়ার, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ফারুক মনির, এশিয়ান টেলিভিশনের নূর মোহাম্মদ রুবেল, রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন, এনটিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী রাশেদ এবং দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার মুনিরুল ইসলাম মুন্না।
দৈনিক সংবাদ সারাবেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুম চৌধুরী, কক্সবাজার জেলা প্রতিনিধি হুবাইব, সাতকানিয়া উপজেলা প্রতিনিধি জোবাইর বিন জিহাদী, রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধি মো. শাহরিয়া ফাহিম এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সাজ্জাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনমানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মধ্য দিয়ে সংবাদমাধ্যমকে দায়িত্ব পালন করতে হবে। প্রতিষ্ঠার পর থেকে দৈনিক সংবাদ সারাবেলা সংবাদ পরিবেশনে যে ভূমিকা রেখে চলেছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময় ও গুণীজন সংবর্ধনার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান সাংবাদিক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়।
