back to top

[the_ad id="407"]

হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে হালিশহর থানা পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সরকারি টহল গাড়ি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরের ছোটপুল এলাকায় পুলিশ লাইন্স সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। হালিশহর থানার মোবাইল-৪২ টহল দলের সদস্যরা সরকারি সিএমপি গাড়ি নম্বর-১৮০ রেখে খাবার খেতে রেস্টুরেন্টে যান। পরে ফিরে এসে গাড়িটি সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে যেতে দেখা যায়।
পুলিশ জানায়, খবর পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে নগরের বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করা হয়। পরে একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্তের পর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে হালিশহর থানার বিশেষ আভিযানিক দল। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেপ্তার রুবেলের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর ইউনিয়নে। তিনি বর্তমানে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়ায় বসবাস করতেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme