চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের রাহাত্তারপুল এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো. জাহেদুল আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাহাত্তারপুল জামে মসজিদ গলির সোনা পুকুরের পশ্চিম পাশে মঞ্জুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৭-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জাহেদুল আলমকে আটক করা হয়। পরে তাঁর শয়নকক্ষের খাটের পেছনে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক জাহেদুল আলম চান্দগাঁও এলাকার বাসিন্দা। উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
[the_ad id="407"]
চান্দগাঁওয়ে ফ্ল্যাটে অভিযান, ২৬ কেজি গাঁজাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
