back to top

[the_ad id="407"]

পাহাড়তলীতে মাসুম হত্যা মামলায় গ্রেপ্তার মো. আবুল হোসেন আজিম।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন মাসুম (২৮) হত্যার ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবুল হোসেন আজিম (৩০)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে পাহাড়তলী থানার ইস্পাহানি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর নগরের একে খান মোড় এলাকায় এক সিএনজি অটোরিকশাচালকের কাছে একদল দুর্বৃত্ত এক হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালক শাহাদাতকে ছুরিকাঘাত করা হয়। এ সময় বন্ধুকে বাঁচাতে এগিয়ে এলে সাজ্জাদ হোসেন মাসুমকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
পরে গুরুতর আহত মাসুমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ নভেম্বর রাতে তাঁর মৃত্যু হয়

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme