back to top

[the_ad id="407"]

কুশমাইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী খাইরুল ইসলামের দোয়া ও সমর্থন কামনা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৩ নম্বর কুশমাইল ইউনিয়নে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. খাইরুল ইসলাম।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালাম মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
মো. নবী হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বাবুর্চি আব্দুস সালাম। বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল আলম রিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা সুরুজ, উপজেলা সিনিয়র কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আবু বকর ছিদ্দিক, বিএনপি নেতা আবু তাহের, আবুল কালাম, মফিজুল ইসলাম, সাবুর আলী, মোতালেব হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
সভায় চেয়ারম্যান প্রার্থী মো. খাইরুল ইসলাম বলেন, তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন নিয়ে কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান। উপস্থিতি ও ভালোবাসার জন্য তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme