back to top

[the_ad id="407"]

দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি চলতে দেওয়া হবে না: বেলায়েত হোসেন বুলু

নিজস্ব প্রতিবেদক

দেশে সন্ত্রাস, বোমাবাজি, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব তৌসিফ চৌধুরী।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, বাংলাদেশে আর কোনো স্বৈরাচার, সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি চলতে দেওয়া হবে না। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে জনগণের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সহিংসতা, বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নাশকতা ও উসকানির বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে আবারও সন্ত্রাস ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার সুযোগ নেই। রাজনীতির নামে বোমাবাজি, অগ্নিসংযোগ ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার অপচেষ্টা প্রতিহত করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল। এ সময় আকবরশাহ থানা ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme