বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের জন্য পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন হারুনুর রশীদ।
সোমবার (২৩ নভেম্বর) বাদ মাগরিব আয়োজিত শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীরকে শপথ পাঠ করান জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার আমীর মুহাম্মদ আব্দুল আলীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা অফিস সেক্রেটারি কানজুল ইসলাম এবং কাপ্তাই উপজেলা জামায়াতের পুরুষ ও মহিলা সদস্যরা।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নতুন সেশনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক ঐক্য, জনসম্পৃক্ততা ও কল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সেশনের দায়িত্বভার গ্রহণ করেন হারুনুর রশীদ।
[the_ad id="407"]
কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত হারুনুর রশীদ
কবির হোসেন ( কাপ্তাই প্রতিনিধি)
