back to top

[the_ad id="407"]

সাবেক কাউন্সিলর এসরারুলের সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের একান্ত সহযোগী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য মোঃ তারেক(৩৭) কে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোড় সাড়ে ৬টার দিকে নগরের চান্দগাঁওয়ের বেপারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. তারেক চান্দগাঁও থানার বেপারী পাড়ার আব্দুর রহমান সওয়াদাগর বাড়ির মৃত মো. ইউসুফের ছেলে। তিনি চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী সদস্য ছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তারেককে গ্রেপ্তার করা হয়। তিনি গত ১৪ নভেম্বর বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলার আসামি। তাকে আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme