back to top

[the_ad id="407"]

আগ্রাবাদে যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোর্পদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আগ্রাবাদের একটি শপিং সেন্টারের সামনে মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকাকে অবরুদ্ধ করে জনতা। পরে খবর পেয়ে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টায় আগ্রাবাদে একটি শপিং মলের সামনে থেকে তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান, বেলা ১ টায় খবর পাই আগ্রাবাদে যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকাকে অবরুদ্ধ করেছে জনতা। পরে পুলিশ গিয়ে তাকে থানা হেফাজতে নেয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme