back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ’র অভিযান

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ’র অভিযানরানা সাত্তার, চট্টগ্রামঃবিআরটিএ-চট্টগ্রাম বিভাগের নেতৃত্বে গতকাল ১লা অক্টোবর ( মঙ্গলবার)
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়কের শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহগড়ায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এই সময় রুট পারমিট, টেক্স টোকেন,হেলমেট, ফিটনেস,অতিরিক্ত যাত্রী পরিবহন, বাড়তি ভাড়া সংক্রান্ত তথ্য নেয়া হয়।

অথ্য প্রমান অনুযায়ী, বিভিন্ন অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিক তাদেরকে সতর্ক করা হয় এবং টিমের উপস্থিতিতে রুট পারমিট বিহীন -২টি, ড্রাইভিং লাইসেন্স বিহীন -৫টি,ট্যাক্স টোকেন বিহীন -৩টি,ফিটনেস – ৫টি,হেলমেট বিহীন -২টি মোট ১৭টি মামলায় ২৮হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ,লোহাগড়ার সরকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।এসময় মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক শাহাদাত হোসেন চৌধুরী, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারি মোটরযান পরিদর্শক জনাব আব্দুল মতিন, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা ও মোবাইল কোর্ট সার্বিকভাবে সহযোগিতা করেন লোহাগড়া থানা পুলিশ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme