চট্টগ্রামের কর্ণফুলী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফেনী সদর থানার রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমনের বয়স ৩২ বছর। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানার জমাদারপাড়া এলাকার শামসুল আলমের ছেলে।
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কর্ণফুলী থানার মামলা নম্বর ০২(৯)১৮ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলা নম্বর ০৫/২০২০-এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সুমন ফেনী সদর থানা এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।
[the_ad id="407"]
কর্ণফুলীর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফেনীতে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
