নওগাঁর মান্দা মমিন-শাহানা সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী আয়োজন প্রাণবন্ত ও বর্ণাঢ্য না হওয়ায় অনুষ্ঠানটি অনেকটা দায়সারাভাবে সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মো. বদরুল ইসলামের সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মকলেছুর রহমান (মকে), মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি লায়লা আরজুমান্দ বানু, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, ছাত্রনেতা রিসালাত ই সাজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তবে উপস্থিতদের একাংশের অভিযোগ, আয়োজনের প্রস্তুতি, উপস্থাপনা ও সামগ্রিক ব্যবস্থাপনায় আরও পরিকল্পনা ও আন্তরিকতার প্রয়োজন ছিল।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্ব শুরু হলেও সেখানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়নি বলে জানা গেছে। এ নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা তৈরি হয়। সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ তুলে ধরার বিষয়টি গুরুত্ব পাওয়া প্রয়োজন।
শিক্ষার্থীদের প্রত্যাশা, ভবিষ্যতে কলেজ কর্তৃপক্ষ আরও পরিকল্পিত, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থীবান্ধব আয়োজনের উদ্যোগ নেবে।
[the_ad id="407"]
মান্দা কলেজের নবীনবরণে প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু এমপি
আল আমিন, নওগাঁ প্রতিনিধি
