back to top

[the_ad id="407"]

অপতৎপরতা চালিয়ে জনগণকে ভয় দেখানোর দিন শেষ: বেলায়েত হোসেন বুলু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজুর সভাপতিত্বে এবং সদস্যসচিব আরমান শুভর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু।
প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, দেশের মানুষ আর সন্ত্রাস, ভয়ভীতি কিংবা বিশৃঙ্খলার রাজনীতি দেখতে চায় না। অতীতের অপকর্ম আড়াল করতে নতুন করে অপতৎপরতা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবে।
তিনি আরও বলেন, রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে এবং তাদের অধিকার ও প্রত্যাশাকে সম্মান করতে হবে। সন্ত্রাস কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের আস্থা অর্জন করা যায় না। এ সময় তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি হারুন আল রশীদ ও আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান।
এ ছাড়া বন্দর থানা ও ৩৬, ৩৭, ৩৮ ও ৪৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme