back to top

[the_ad id="407"]

সীতাকুণ্ডে অস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মো. খোরশেদ আলম রনি (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার দক্ষিণ সলিমপুরের ৪২ কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর পরনের প্যান্টের ভেতর থেকে একটি পুরোনো লোহার পিস্তল উদ্ধার করা হয়। পরে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে পিস্তলসদৃশ আরও একটি বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসআরবি-৭ আরও জানায়, রনির বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme